ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / 173
197

বিমানবন্দরে নেমেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোনে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান।

এরপরই ফোনালাপের মাধ্যমে প্রদান উপদেষ্টাকে ধন্যবাদ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এর আগে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে লাগোয়া বাগানে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এ সময় তিনি একমুঠো মাটি হাতে তুলে নেন।

দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান, স্বাগত জানালেন সিনিয়র নেতৃবৃন্দ

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর জন্মভূমিতে ফিরছেন তিনি। এই দীর্ঘ সময়ে প্রবাসে থেকেও নেতৃত্ব দিয়ে দলকে সংগঠিত করার পাশাপাশি ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম এবং চব্বিশের জুলাই আন্দোলনেও ছিল তারেক রহমানের গুরুত্বপূর্ণ অবদান।

তার দেশে ফেরার ঘোষণার পর থেকেই বিএনপি নেতাকর্মী ও দেশের রাজনৈতিক অঙ্গনে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য।

এর আগে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে বিমানবন্দরে বরণ করেন বিএনপির সিনিয়র নেতারা। যাদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান

আপডেট সময় : ০১:১৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫