ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, রোববার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একাত্তরের শহিদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা ও দোয়া

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • / 157
188

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন।

এসময় একাত্তরের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের জন্য দোয়া করেন। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর আগে রাত ১০টা ৪ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাস ও গাড়িবহর স্মৃতিসৌধ প্রাঙ্গনে প্রবেশ করে। এ সময় বিএনপির শীর্ষস্থানীয় নেতারাসহ অসংখ্য নেতাকর্মী ছিলেন।

এর আগে তারেক রহমানের পক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতৃবৃন্দ। সূর্যাস্তের আগে পৌঁছানো সম্ভব না হওয়ায় নিয়ম অনুযায়ী বিকেল ৫টা ৬ মিনিটের দিকে তারেক রহমানের পক্ষে দলীয় নেতৃবন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদন

তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান, লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদদীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার-আশুলিয়াসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে ভিড় করে। ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন। এর আগে আজ বিকেল ৫টায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাভারের উদ্দেশে রওনা হন তিনি।

দীর্ঘ ১৭ বছর পর গতকাল (বৃহস্পতিবার) ২৫ ডিসেম্বর দেশে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে ২৪ ডিসেম্বর (বুধবার) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানসহ কয়েকজন সফরসঙ্গী নিয়ে দেশের উদ্দেশে যাত্রা করেন তারেক।

বুধবার দিবাগত (২৫ ডিসেম্বর) রাত ১২টা ১৫ মিনিটে বিমানের বিজি-২০২ ফ্লাইট তারেক রহমান তার পরিবার ও সফরসঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশে লন্ডন ছাড়ে। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেটে অবতরণ করে বিমানটি। সেখানে যাত্রাবিরতি শেষে থেকে ঢাকার পথে রওনা করে। এদিন বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে নেমেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোনে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে বের হয়ে সরাসরি ৩০০ ফিট এলাকায় যান তারেক রহমান।

সকাল থেকেই রাজধানীর কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট এলাকায় দলবদ্ধভাবে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সেখানে তারেক রহমানকে সংবর্ধনা দেয়া হয়। বিকেল ৩টা ৫০ মিনিটে তারেক রহমান সেখানে উপস্থিত হন।

৩০০ ফিট এলাকায় সংবর্ধনা শেষে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান। সেখান থেকে পরবর্তীতে রাজধানীর গুলশানে থাকা বাসভবন ফিরোজায় যান তিনি। এরপর আজ (শুক্রবার, ২৬ ডিসেম্বর) জুম্মার নামাজের পর শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তারেক রহমান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

একাত্তরের শহিদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা ও দোয়া

আপডেট সময় : ১১:১৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫