ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / 182
208

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন।

আজ শনিবার দুপুর ১টায় ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) পৌঁছান তিনি।

এরপর ইসি সচিবালয়ে ১০৪ নম্বর রুমে তার ভোটার হওয়ার কার্যক্রম সম্পন্ন করেন তিনি। সেখানে প্রথমে জাতীয় পরিচয় পত্রের জন্য ছবি তোলেন তিনি। পরে ১০ আঙ্গুলের ছাপ দেন। এরপর চোখের আইরিশ দেন ও সবশেষে এনআইডির জন্য স্বাক্ষর দেন তারেক রহমান।

অবসরে গেলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

এদিকে ভোটার হওয়ার জন্য আবেদন করার পর সর্বনিম্ন ৭ থেকে সর্বোচ্চ চব্বিশ ঘণ্টার মধ্যে তারেক রহমান জাতীয় পরিচয়পত্র পাবেন বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবির।

এনআইডি ডিজি বলেন, এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে অনুসন্ধান করে দেখবে সেটি কারও সঙ্গে মিলছে কিনা। মিল না হলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটি আমাদের কারও হাতে নেই। এক্ষেত্রে তিনি আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্ট কার্ড নিতে পারবেন।

তিনি আরও বলেন, আবার তারেক রহমানের মোবাইলে এসএমএস যাবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। আজ দুপুরেই তার নিবন্ধন সম্পন্ন করার কথা রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নিবন্ধন শেষে দুপুর ১টা ২০ মিনিটের দিকে তারেক রহমানের গাড়িবহর নির্বাচন কমিশন এলাকা ত্যাগ করে। এ সময় আগারগাঁও এলাকায় বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। পুরো এলাকা কার্যত নেতা-কর্মীদের ভিড়ে মুখর হয়ে ওঠে।

এ সময় উপস্থিত নেতা-কর্মীদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। তারা তারেক রহমানকে স্বাগত জানিয়ে দলীয় স্লোগান দেন। গাড়িবহর বের হওয়ার সময় তারেক রহমান হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান। এতে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস আরও বেড়ে যায়।

এদিকে তারেক রহমানের ভোটার হতে আইনগত কোন বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।

ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কোনো ব্যক্তিকে যে কোন সময় ভোটার করতে পারেন। এ ক্ষেত্রে আইনগতভাবে কোনো বাধা নেই।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন

আপডেট সময় : ০১:৪৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫