ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চেলসিকে হারিয়ে শিরোপা রেসে ভিলা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৮:১২ অপরাহ্ন, রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / 103
122

বেঞ্চ থেকে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইংলিশ স্ট্রাইকার ওলি ওয়াটকিন্স। তাঁর জোড়া গোলে চেলসিকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল অ্যাস্টন ভিলা।

এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতল অ্যাস্টন ভিলা। এর আগে ১৮৯৭ ও ১৯১৪ সালে এমন কীর্তি গড়েছিল তারা। এছাড়া প্রিমিয়ার লিগে টানা ৮ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে দলটি, সর্বশেষ এমনটা হয়েছিল ১৯১০ সালে।

ঘরের মাঠে শনিবার রাতে ম্যাচের প্রথমার্ধে এগিয়ে ছিল চেলসি। ৩৭ মিনিটে রিস জেমসের কর্নার থেকে বল জালে পাঠান জোয়াও পেদ্রো। প্রথমার্ধে খেলায় এগিয়ে থাকলেও সেই লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।

বিরতির পরও ভিলাকে চাপে রাখে চেলসি। তবে ৫৯ মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভিলার কোচ উনাই এমেরি। একসঙ্গে তিন বদলি- ওলি ওয়াটকিন্স, আমাদু ওনানা ও জ্যাডন সানচোকে নামান।

জোড়া গোল করে ৬৫ বছরের রেকর্ডে ভাগ বসালেন রোনালদো

৬৩ মিনিটে মরগান রজার্সের পাস ধরে বক্সে ঢুকে শট নেন ওয়াটকিন্স। প্রথম প্রচেষ্টা ঠেকালেও ফিরতি বলে গোল হজম করেন গোলকিপার রবার্ট সানচেজ।

গোলের পর আত্মবিশ্বাস ফিরে পায় অ্যাস্টন ভিলা। একের পর এক আক্রমণে চেলসিকে চাপে রাখে তারা। ৮৪ মিনিটে ইউরি টিলেমানসের কর্নার থেকে হেডারে নিজের দ্বিতীয় গোলটি করেন ওয়াটকিন্স।

প্রথম একঘণ্টা পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত চেলসির ঘরের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে অ্যাস্টন ভিলা। এই হারে পয়েন্ট টেবিলে পাঁচে নেমে গেছে পশ্চিম লন্ডনের ক্লাবটি। ১৮ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পাঁচে চেলসি। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট অ্যাস্টন ভিলার; ক্লাব ইতিহাসে ১৮ রাউন্ড শেষে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ। টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের (৪২) চেয়ে মাত্র তিন পয়েন্ট পিছিয়ে তারা। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির (৪০) সঙ্গে ব্যবধান এক পয়েন্টের।

মঙ্গলবার এমিরেটস স্টেডিয়ামে লিগের শীর্ষে থাকা আর্সেনালের বিপক্ষে খেলবে অ্যাস্টন ভিলা। সেই ম্যাচে জয় পেলে ১৯১০ সালের নিজেদের টানা জয়ের রেকর্ড ভেঙে প্রিমিয়ার লিগে নতুন এক ইতিহাস গড়বে উনাই এমেরির দল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চেলসিকে হারিয়ে শিরোপা রেসে ভিলা

আপডেট সময় : ০১:৩৮:১২ অপরাহ্ন, রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫