ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাহারোলে সরিষার ভালো ফলনের সম্ভাবনা

এমএ জলিল শাহ কাহারোল (দিনাজপুর) থেকে
  • আপডেট সময় : ০৯:৪৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / 151
183

দিনাজপুরের কাহারোলে সরিষা ফুলে ছেয়ে গেছে বিস্তীর্ণ মাঠ। মাঠজুড়ে এখন হলুদের মহাসমারোহ। প্রতি বছর অনাবাদি সময়ে কম খরচে বেশি লাভের আশায় কৃষকরা বোরো ধানের জমিতে আগাম এই ফসলের আবাদ করেন। আবহাওয়া অনুকূলে থাকলে বাম্পার ফলন হয় সরিষার।

আর এই সরিষা ফুলেই নতুন স্বপ্ন দেখছেন কৃষকেরা। কাহারোল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান জানান, চলতি মৌসুমে কাহারোল উপজেলায় ১ হাজার ৩শত ৩৪ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে এবং আবাদও ভালো হয়েছে।

দিনাজপুর-১ আসনে বিএনপির প্রার্থী মনজুরুল ইসলাম মনোনয়ন জমা

কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে বাম্পার ফলন হবে বলে তিনি আশাবাদী। চলতি রবি মৌসুমে উপজেলার পূণর্ভবা নদীর বিভিন্ন চরসহ কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে ডাবোর, রসুলপুর, মুকুন্দপুর, তারগাঁও, সুন্দরপুর, রামচন্দ্রপুর প্রায় সব এলাকায় ফসলের মাঠ জুড়ে হলুদ গালিচায় ঢেকেছে।

উপজেলার ডাবোর ইউনিয়নের শফিকুল, আনছারুল আলী, কাশেম মোল্লা, সিরাজুল ইসলামসহ অনেকেই জানান, সরিষা মৌসুমে ধান চাষের উপযুক্ত জমিতে তারা সরিষার আবাদ করছেন। সরিষা তুলে নিয়ে ওইসব জমিতে বোরো রোপণ করবেন। তারা আরও জানান, সরিষা উৎপাদনে সেচ, কীটনাশক ও নিরানির প্রয়োজন হয় না। সার খরচও খুব কম। পরবর্তীতে বোরো চাষের জন্য উর্বর হবে এ জমি। এজন্য বাড়তি আয়ের আশায় তারা সরিষার আবাদ করে থাকেন।

চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার বাম্পার ফলন পাবেন বলে কৃষকরা আশা করছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কাহারোলে সরিষার ভালো ফলনের সম্ভাবনা

আপডেট সময় : ০৯:৪৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫