ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভিলাকে উড়িয়ে প্রতিশোধ আর্সেনালের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • / 115
129

উড়ছিল অ্যাস্টন ভিলা। আর্সেনালের মুখোমুখি হওয়ার আগে সবশেষ টানা ১১ ম্যাচে জয় পেয়েছে ক্লাবটি। এরমধ্যে আবার সবশেষ দেখায় গানারদের ২-১ গোলে হারায় উনাই এমেরির দল। সব মিলিয়ে মানসিকভাবে বেশ এগিয়ে থেকে আর্সেনালের বিপক্ষে মাঠে নামে অ্যাস্টন ভিলা।

তবে ম্যাচ শেষে টানেল দিয়ে যখন এমিলিয়ানো মার্তিনেজ মাঠ ছাড়ছিলেন, দৃঢ় মানসিকতার অ্যাস্টন ভিলার এই গোলকিপারের মুখের দিকে তাকানোই যাচ্ছিল না। গুনে গুনে এক হালি গোল হজম করে যে রীতিমতো বিধ্বস্ত হয়েছেন আর্জেন্টাইন তারকা গোলকিপার।

এমিরেটস স্টেডিয়ামে গতকাল রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। দুর্দান্ত এই জয়ে এক মাসের মধ্যেই সবশেষ হারের শোধ তুলল মিকেল আর্তেতার দল। ঘরের মাঠে বড় জয়ে একটি করে গোল করেন গ্যাব্রিয়েল, মার্টিন জুবিমেন্দি, লিয়ান্দ্রো ত্রোসার্ড ও গ্যাব্রয়েল জেসুস।

অ্যাস্টন ভিলার বিপক্ষে এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে পোক্ত হলো আর্সেনাল। দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে গানাররা। ১৯ ম্যাচে ১৪ জয়, ৩ ড্র ও ২হারে ৪৫ পয়েন্ট সংগ্রহ তাদের। আর সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে অ্যাস্টন ভিলা।

Tarique Rahman recites Holy Quran beside mother’s coffin

প্রিমিয়ার লিগের সবশেষ আট ম্যাচের সবক’টিতে জয় নিয়ে মাঠ ছাড়া ভিলা আর্সেনালের বিপক্ষে নূন্যতম প্রতিরোধও গড়তে পারেনি। পজেশন এগিয়ে থাকলেও ও আক্রমণে গানারদের সামনে দাড়াতেই পারেনি সফরকারীরা।

শুরু থেকেই আক্রমণে কিছুটা এগিয়ে ছিল আর্সেনাল। প্রথমার্ধে শট নেওয়া এগিয়ে ছিল স্বাগতিকরা। শুরুর অর্ধে দুটি দারুণ সুযোগই পান ভিক্টর ইয়োকেরেস, তবে সুইডিশ ফরোয়ার্ডের দু’টি হেডের একটিও লক্ষ্যে ছিল না।

দ্বিতীয়ার্ধে রুদ্ররুপে ফিরে আর্সেনাল। চার মিনিটের ব্যবধানেই ব্যবধান ২-০ তরে তারা। ৪৮ মিনিটে আর্জেন্টাইন গোলকিপার মার্তিনেজের ভুলের মাশুল দেয় ভিলা। কর্নার থেকে উড়ে আসা বল দখলে নিতে লাফিয়ে ওঠেন ৩৩ বছর বয়সী গোলকিপার, তার সামনে লাফিয়ে ওঠেন গাব্রিয়েলও, তবে বল তাঁর হাতে লেগে গাব্রিয়েলের শরীরে ছুঁয়ে জালে জড়ায়।

দ্রুতই ব্যবধান দ্বিগুন করেন জুবিমেন্দি। ডি-বক্সে মার্টিন ওডেগোরের বাড়ানো থ্রু পাস থেকে প্রথম ছোঁয়ার শটে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার। ৬৫ মিনিটে ওডেগোরের নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন মার্তিনেজ।

অবশ্য ব্যবধান ৩-০ করা গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি আর্সেনালকে। মিনিট চারেক পর ডি-বক্সের ঠিক বাইরে থেকে বুলেট গতির শটে পোস্ট ঘেঁষে বল জালে পাঠান ত্রোসার্ড। বেলজিয়ান উইঙ্গারের নেওয়া শট চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না মার্তিনেজের।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস ৭৭ মিনিটে বদলি হয়ে মাঠে নেমেই চমক দেখান। মাঠে নামার পর এক মিনিট যেতে না যেতেই আর্সেনালের হালি পূর্ণ করেন তিনি। ত্রোসার্ডের বাড়ানো বল থেকে নিখুঁত শটে গোলটি করেন জেসুস। তারপর যোগ করা সময়ে খুব কাছ থেকে বল জালে পাঠিয়ে কেবল হারের ব্যবধানটাই কমান ওলি ওয়াটকিন্স।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভিলাকে উড়িয়ে প্রতিশোধ আর্সেনালের

আপডেট সময় : ১২:৫৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫