ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান-ডা. শফিকুরের সাক্ষাৎ; দেশের স্বার্থে মিলেমিশে কাজ করার প্রত্যয়

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / 52

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় তারেক রহমান ও তার শোক-সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান তিনি। আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান জামায়াত আমির।

সেখানে তারেক রহমানের সঙ্গে আরও ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এসময় জামায়াত আমিরের উপস্থিতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের ওপর আলোকপাত করা হয়।

খালেদা জিয়ার ৩ আসনে বিকল্পরাই প্রার্থী: সালাহউদ্দিন আহমদ

বৈঠক শেষে জামায়াত আমির সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জামায়াত আমির। এসময় তিনি বলেন, ‘রাজনৈতিক সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা মিলে মিশে কাজ করা যায় কি না, সে ব্যাপারে কথা বলেছি। বিএনপি নেতারাও একই কথা বলেছেন।’

তিনি বলেন, ‘নির্বাচনের পর ও সরকার গঠনের আগে আমরা আবারও বসতে চাই। আমরা দেশের স্বার্থে মিলে মিশে একসঙ্গে কাজ করতে চাই।’

আসন্ন নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বেগম জিয়া যেই ঐক্যের জায়গা তৈরি করে গেছেন সেখানে দাঁড়িয়ে আমরা আগামীতে চলতে চাই।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তারেক রহমান-ডা. শফিকুরের সাক্ষাৎ; দেশের স্বার্থে মিলেমিশে কাজ করার প্রত্যয়

আপডেট সময় : ১১:১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬