জয়-পলকের মানবতাবিরোধী অপরাধ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি রোববার
- আপডেট সময় : ০৪:০৭:২২ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / 48
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউসন পক্ষে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আগামী ১১ জানুয়ারী।
আজ বুধবার (৭ জানুয়ারি) বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শুনানির এই দিন ধার্য করেন ।
গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে: আমির খসরু
পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরেও এই মামলায় হাজির না হওয়ায় (পলাতক বিবেচনায়) জয়ের পক্ষে গত ১৭ ডিসেম্বর রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল-১।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে এই মামলার শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এই মামলায় আজ ট্রাইব্যুনালে হাজির থাকা অপর আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পক্ষে আইনজীবী ছিলেন লিটন আহমেদ।
গত ৪ ডিসেম্বর এই মামলায় দুই আসামীর বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।























পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই