ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড গড়ে সুপার কাপ ফাইনালে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • / 62

রেকর্ড গড়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে বার্সেলোনা। বুধবার রাতে স্প্যানিশ সুপার কাপের ইতিহাসে প্রথম দল হিসেবে সেমিফাইনালের প্রথমার্ধেই চার গোল করার রেকর্ড গড়েছে কাতালান ক্লাবটি।

সৌদি আরবের জেদ্দায় সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ৫-০ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করে জয়ের বড় কারিগর রাফিনহা। একটি করে গোল করেন ফেরান তোরেস, ফেরমিন লোপেজ, রুনি বার্দজি।

কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বার্সেলোনা। ২২ মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে দলের হয়ে গোলের সূচনা করেন ফেরান তোরেস। ৩০ মিনিটে ফেরমিন লোপেজের শক্তিশালী শটে ব্যবধান বাড়ায় বার্সা।

জিততে পারল না ম্যান ইউনাইটেড

এরপর ৩৪ মিনিটে রুনি বার্দজির শট অ্যাথলেটিক গোলকিপার উনাই সিমনের হাত ফসকে জালে ঢুকে পড়ে। ৩৮ মিনিটে রাফিনহার বা পায়ের জোরালো শটে চতুর্থ গোল হজম করে অ্যাথলেটিক।

বিরতির পরও আক্রমণাত্মক খেলা চালিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধ শুরুর ৭ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৫-০ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা।

এরপর আর কোনো গোল না হলেও পুরো ম্যাচে নিয়ন্ত্রণে ছিল বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি হানসি ফ্লিকের দলের টানা নবম জয়।

ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ হবে অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মধ্যে সেমিফাইনালে জয়ী দল। ফাইনালে ওঠার লড়াইয়ে বৃহস্পতিবার মুখোমুখি হবে মাদ্রিদের দুই ক্লাব।

আগামী রোববার সৌদি আরবের জেদ্দায় হবে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল। সৌদি আরব ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের চুক্তি অনুযায়ী ২০২৯ সাল পর্যন্ত সৌদিতে সুপার কাপের আয়োজন হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রেকর্ড গড়ে সুপার কাপ ফাইনালে বার্সেলোনা

আপডেট সময় : ০৪:২৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬