পাকিস্তানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খালে, একই পরিবারের নিহত ১৪
- আপডেট সময় : ১২:০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 79
পাকিস্তানের পাঞ্জাবে ঘন কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খালে পড়ে একই পরিবারের অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন। গতকাল (শুক্রবার, ১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে সারগোধা শহরের খুশাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী ছিলেন। যাত্রীরা একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে পাঞ্জাবের খুশাব শহরের উদ্দেশে যাচ্ছিলো বলে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘন কুয়াশায় চালক নিয়ন্ত্রণ হারানোয় খুশাব শহরের দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকার একটি খালে ট্রাকটি পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়।
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত
পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের (পিডিএমএ) খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ এসব তথ্য নিশ্চিত করেন।
এদিকে আহত নয়জনের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও নিহত ও আহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
























বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী