ভালো নির্বাচন না হলে দেশ ও জনগণকে খেসারত দিতে হবে : দুদু
- আপডেট সময় : ০৩:২৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 40
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই পারে দেশকে সংকট থেকে উদ্ধার করতে। ভালো নির্বাচন নিশ্চিত না হলে শুধু সরকার নয়, পুরো দেশবাসীকেই এর ভয়াবহ খেসারত দিতে হবে।
শনিবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিজেদের সক্ষমতার জানান দিতে কৌশলী হচ্ছে পাকিস্তান
তিনি আরও বলেন, এই সরকার আর খুব বেশিদিন নেই। ইতোমধ্যে এক মাসেরও কম সময় এখন আছে জাতীয় সংসদের নির্বাচনের। জাতীয় সংসদের নির্বাচন হলে পরপরই দেশে একটি সরকার গঠিত হবে। সেই সরকার যদি দেশপ্রেমিক হয়, যদি মানুষের অনুভূতি ধরতে পারে, তাহলে দেশ সমৃদ্ধশালী হবে, শত্রুর হাত থেকে রক্ষা পাবে। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা পাবে। এই কারণে আগামী ১২ ফেব্রুয়ারি হতে যাওয়া নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে যদি আমরা ভুল করি, তাহলে সরকার ভুলের খেসারত দেবে, দেশবাসী ভুলের খেসারত দেবে।
তিনি বলেন, নির্বাচনের জন্য জরুরি হলো ত্বরিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। আইনশৃঙ্খলা যেন ভালো থাকে- এটা দেশের কথা, দেশের মানুষের কথা। সেই কারণে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সরকার জানে বিষয়টি, তারপরও এখনো পর্যন্ত উপযুক্ত পদক্ষেপ নেয়নি।
জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে এবং জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এসএম শাহাদাতের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশে ন্যাপ চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি নাসিম খান, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, এনডিপির চেয়ারম্যান আবদুল্লাহ আল হারুন সোহেল, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, বাংলাদেশ ন্যাপ মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, বাংলাদেশ গণতান্ত্রিক পাটির মহাসচিব সাইফুল আলম, গণদলের মহাসচিব আবু সৈয়দ, ডিএলের সহসভাপতি মো. মাহবুব আলম, জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ন্যাপ সাংগঠনিক সম্পাদক নরুন নবী নান্টু প্রমুখ।
























উনাহির জোড়া গোলে শেষ আটে মরক্কো