ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের সঙ্গে কানাডীয় হাইকমিশনারের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 56

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডীয় হাইকমিশনার অজিত সিং।

আজ সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১ টা ৩০ মিনিটে গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

ছেলে-ভাতিজাসহ শামীম ওসমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

এ সময় তারা একে অপরের সঙ্গে কুশল বিনিময় এবং নিজ নিজ দেশের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক কিভাবে উন্নয়ন করা যায়, সহযোগিতার ক্ষেত্রে সম্প্রসারণ করা যায় সেই বিষয়ে আলোচনা করেন।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডক্টর মাহাদী আমিন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তারেক রহমানের সঙ্গে কানাডীয় হাইকমিশনারের সাক্ষাৎ

আপডেট সময় : ০১:৫৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬