ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 156
172

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাশ্মীর ও গিলগিট-বালতিস্তান অঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৯ জানুয়ারি) সংঘটিত এই ভূমিকম্পে একজন নিহত হয়েছেন এবং বেশ কয়েকটি ঘরবাড়ি ধসে পড়ার খবর পাওয়া গেছে।

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, কম্পনের তীব্রতায় পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে, এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গিলগিট-বালতিস্তান প্রদেশের আঞ্চলিক তথ্যমন্ত্রী গোলাম আব্বাস জানান, ভূমিকম্পের ফলে বিভিন্ন এলাকায় মাটির তৈরি বহু ঘরবাড়ি ধসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কম্পনের পরপরই পাহাড় থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এবং একটি প্রধান মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।

ইরানের সরকার বিরোধী আন্দোলনের সমর্থনে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের মিছিল

প্রশাসনিক সূত্র জানায়, সড়ক দিয়ে চলাচলের সময় ওপর থেকে পড়া একটি পাথরের আঘাতে একজনের মৃত্যু হয়।

ভূমিকম্পের পরপরই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আটকে পড়া সড়ক পরিষ্কার ও যান চলাচল স্বাভাবিক করতে সরকারি বিভিন্ন সংস্থা ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।

পাহাড়ি ও দুর্গম এলাকা হওয়ায় অনেক স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা উদ্ধার তৎপরতাকে ব্যাহত করছে। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানার চেষ্টা করছে।

উল্লেখ্য, ভূ-প্রাকৃতিক অবস্থানের কারণে এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। তবে এবারের কম্পনটি দীর্ঘস্থায়ী ও শক্তিশালী হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্গতদের জন্য জরুরি সহায়তা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে সরকার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

আপডেট সময় : ১০:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬