ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ যোগদানের আমন্ত্রণ নিশ্চিত করলো চীন

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 69

বেইজিং আজ মঙ্গলবার নিশ্চিত করেছে যে, চীনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ‘চীন মার্কিন যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ পেয়েছে, তবে বেইজিং সেই আমন্ত্রণ গ্রহণ করবে কি না তা তিনি স্পষ্ট করেননি।

বোর্ডটি মূলত যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠন তত্ত্বাবধানের জন্য তৈরি করা হয়েছে। তবে এর সনদে এর ভূমিকা কেবল দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকবে, এমন কোনো ইঙ্গিত নেই।

ট্রাম্পের শান্তি উদ্যোগে আমন্ত্রণ পেলেন পুতিন

ওয়াশিংটন ট্রাম্পের সভাপতিত্বে গঠিত ওই বোর্ডে যোগ দিতে বিভিন্ন দেশের নেতাদের অনুরোধ করেছে। যাদের আনুরোধ করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

গুও বলেন, গত বছর চীন-মার্কিন সম্পর্ক সামগ্রিকভাবে স্থিতিশীলতা অর্জন করেছে, যদিও বাণিজ্য যুদ্ধের ফলে উভয় দেশ একে অপরের পণ্যের ওপর একই রকম শুল্ক আরোপ করেছে।

সাংবাদিকদের বলেন গুও, ‘গত এক বছরে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে, তবে সামগ্রিকভাবে তা গতিশীল স্থিতিশীলতা বজায় রেখেছে।’

তিনি আরও বলেন, ‘চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা উভয় পক্ষের জন্যই লাভজনক, অন্যদিকে সংঘর্ষ উভয় পক্ষের জন্যই ক্ষতিকর।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের ‘শান্তি বোর্ডে’ যোগদানের আমন্ত্রণ নিশ্চিত করলো চীন

আপডেট সময় : ০৩:৫১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬