ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির করা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পরিকল্পিত’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / 131
159

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা তারেক রহমানের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এটা পরিকল্পিত প্রোপাগান্ডার অংশ- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (শনিবার, ২৪ জানুয়ারি) সকালের রাজধানীর বনানী কবরস্থানে রহমান কোকোর মৃত্যু বার্ষিকীতে কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘ওয়ান এলিভেন এবং আওয়ামী লীগ সরকার আমলে শারীরিকভাবে ও মানসিকভাবে নির্যাতনের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে মারা যান।’

কারো লাল চক্ষুকে ভয় করি না: শফিকুর রহমান

তিনি আরও বলেন, ‘শান্তিতে কেউ নিজ গৃহে বসবাস করতে পারেনি। বেইনসাফির ফল হিসেবেই ৫ আগস্ট দেশ ছেড়ে চলে যেতে হয়েছে শেখ হাসিনাকে।’

এসময় রিজভী তারেক রহমানের নির্বাচনি প্রচারণা প্রসঙ্গে বলেন, ‘নির্বাচন কমিশনের অনুরোধে উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন তারেক রহমান। পরবর্তীতে নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে প্রচারণায় চালান তিনি।’

তারেক রহমানের নেতৃত্বগুণে ও বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও দাবি করেন বিএনপির এ নেতা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির করা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পরিকল্পিত’

আপডেট সময় : ০১:৫১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬