ক্যারিবিয়দের উড়িয়ে শুরু দক্ষিণ আফ্রিকার
- আপডেট সময় : ০১:৫৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
- / 68
৬৬, ১০৮ ও ৮৬*। টি-টোয়েন্টিতে এইডেন মার্করামের সবশেষ তিন ইনিংস। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটারের বৃহস্পতি এখন তুঙ্গে। পাশপাশি এবার পেলেন নিজের ‘প্রিয়’ প্রতিপক্ষকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চাশের বেশি গড়ে রাত করা প্রোটিয়া অধিনায়ক আরও একবার বিধ্বংসী রূপ ধারণ করলেন, দলকে এনে দিলেন সহজ এক জয়।
পার্লে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে গতকাল ৯ উইকেটে বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে করে ১৭৩ রান। সেই রান স্বাগতিকরা পেরিয়ে যায় ১৩ বল হাতে রেখে। ক্যারিবিয়দের বোলারদের নিয়ে ছেলেখেলা করে ৪৭ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মার্করাম। প্রোটিয়া অধিনায়কের টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ইনিংসটি গড়া ৯ চার ও ৩ ছক্কায়।
অবশ্য দক্ষিণ আফ্রিকার জয়ে ম্যাচসেরা হয়েছেন স্পিনার জর্জ লিন্ডে। ৪ ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন বাঁহাতি বোলার। ‘ভূমিধস’ জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। আগামীকাল সেঞ্চুরিয়ানে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
দেশের বাজারে আরও এক দফায় বাড়ল স্বর্ণের দাম
রান তাড়ায় প্রথম ওভারে ফোর্ডকে তিনটি চার মেরে ঝড়ের আভাস দেন মার্করাম। আরেক ওপেনার লুয়ান-ড্রে প্রিটোরিয়াসও যোগ্য সঙ্গ দিয়েছেন অধিনায়ককে। পাওয়ার প্লেতে শেষে বিনা উইকেটে স্বাগতিকদের সংগ্রহ দাড়ায় ৬৮ রান। ৪টি চার ও একটি ছক্কায় ২৮ বলে ৪৪ রান করে ফেরেন ১৯ বছর বয়সী প্রিটোরিয়াস। থামে ৪৭ বলে ৮৩ রানের উদ্বোধনী জুটি।
এরপর রায়ান রিকেলটনকে নিয়েই বাকি পথ হেসেখেলে পাড়ি দেন মার্করাম। ৩১ বছর বয়সী মার্করাম ফিফটি করেন ২৮ বলে। জেসন হোল্ডারকে পরপর ছক্কা ও চার মেরে ম্যাচের ইতি টেনে দেন তিনি। টি-টোয়েন্টিতে মার্করামের প্রিয় প্রতিপক্ষই বলা যায় ওয়েস্ট ইন্ডিজকে। এই দলের বিপক্ষে ১২ ইনিংসে ১৬১.২৬ স্ট্রাইকরেটে ৫১ গড়ে ৪০৮ রান করেছেন তিনি, ফিফটি তিনটি।
অন্যপ্রান্তে ২ চার ও এক ছক্কায় ৩২ বলে করেন ৪০ রান করেন রিকেলটন। মার্করামের সঙ্গে তার অবিচ্ছিন্ন জুটি থেকে আসে ৬০ বলে ৯৩ রান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৩ বলে ৩৯ রানের উদ্বোধনী জুটির পর হঠাৎ ধস নামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে। স্কোরবোর্ডে ৭৯ রান তুলতেই ড্রেসিংরুমে ফেরেন চার ক্যারিবিয় ব্যাটার। ৯ বলে ১৩ রান করেন জনসন চার্লস, ১৬ বলে ২৭ ব্র্যান্ডন কিং। চারে নামা শেরফেন রাদারফোর্ড ৬ বলে ৬ আর ভালো শুরু করে ইনিংস টেনে নিতে ব্যর্থ হওয়া ম্যাথু ফোর্ড করেন ১২ বলে ১৬।
১২তম ওভারে রোস্টন চেজও যখন বিদায় নিলেন, উইন্ডিজের স্কোর তখন ৫ উইকেটে ৯৫। তারপর ষষ্ঠ উইকেটে শিমরন হেটমায়ার ও রোভমান পাওয়েলের ৫০ বলে ৭৪ রানের জুটি দলকে লড়াইয়ের মতো পুঁজি এনে দেয়। ৪টি চার ও ৩টি ছক্কায় ৩২ বলে ৪৮ রান করেন হেটমায়ার। ২ চার ও এক ছক্কায় ২৫ বলে ২৯ রানে অপরাজিত রয়ে যান পাওয়েল।
দক্ষিণ আফ্রিকার হয়ে লিন্ডার তিনটি ছাড়া দুটি করে শিকার ধরেন কেশাভ মহারাজ ও কর্বিন বশ।



























চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী