ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পেগুলাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রিবাকিনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / 77

টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা সেমি-ফাইনালেও ধরে রাখলেন এলেনা রিবাকিনা। মেলবোর্ন পার্কে যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলার বিপক্ষে সরাসরি সেটে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন এ রুশ তারকা।

চ্যাম্পিয়ন ট্রফি সমর্থকদের উৎসর্গ করলেন সাবিনা

রড লেভার অ্যারেনায় এক ঘণ্টা ৪০ মিনিটের লড়াইয়ে ৬-৩, ৭-৬ গেমে জয় পান রিবাকিনা। দ্বিতীয় সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও টাইব্রেকে পেগুলাকে আটকে দেন তিনি। এই আসরে এখন পর্যন্ত একটি সেটও হারাননি ২৬ বছর বয়সী রিবাকিনা।

ফাইনালে তার প্রতিপক্ষ নারী এককের এক নম্বর খেলোয়াড় আরিনা সাবালেঙ্কা। ২০২৩ সালে এ সাবালেঙ্কার বিপক্ষেই ফাইনালে হেরেছিলেন রিবাকিনা। অন্যদিকে, টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে ইতিহাস গড়েছেন সাবালেঙ্কা। এখন পর্যন্ত জিতেছেন চারটি গ্র্যান্ড স্ল্যাম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পেগুলাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রিবাকিনা

আপডেট সময় : ১১:১৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬