ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, বসে থাকলে হবে না সবার কাছে যেতে হবে: তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০২:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / 73

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না, সবার কাছেই যেতে হবে। বগুড়ার সাতটি আসনে বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করতে হবে।

শনিবার বেলা ১১টায় বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনের বলরুমে নিজ নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বগুড়া বিএনপির ঘাঁটি উল্লেখ করে নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, এই ঘাঁটির দায়িত্ব আপনাদের সঁপে দিলাম, এই ঘাঁটিকে দেখে রাখবেন, এই ঘাঁটির জনগণকে দেখে রাখবেন। এখানে কোনো কোনো বক্তা বলেছেন, ভোটারের কাছে না গেলেও এখানে ধানের শীষ বিজয়ী হবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না, সবার কাছে যেতে হবে। বগুড়ার সাতটি আসনে জয়লাভ করতে হবে বেশি ভোটের ব্যবধানে।

নির্বাচনে প্রশাসন নিরপেক্ষতা হারালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

বিএনপির চেয়ারম্যান আরও বলেন, এবার আমি বগুড়া-৬ আসনে প্রার্থী হয়েছি। আমার নির্বাচন করার দায়িত্ব আপনাদের। কারণ, সারা দেশে নির্বাচনী প্রচারণায় আমাকে যেতে হচ্ছে।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমের (বাদশা) সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী ও খায়রুল বাশার, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং আলী আজগর তালুকদার, প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, বসে থাকলে হবে না সবার কাছে যেতে হবে: তারেক রহমান

আপডেট সময় : ০৩:০২:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬