ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 199
219

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপিকে এবার জনগণ লাল কার্ড দেখাবে। আগামী ১৩ তারিখ থেকে জনগণ একটি নতুন বাংলাদেশ পাবে বলেও মন্তব্য করেন তিনি। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, ‘যাদের বগলের তলে ঋণ খেলাপি, তারাই নাকি দেশকে দুর্নীতিমুক্ত করবে—এটা জনগণ আর বিশ্বাস করে না।’ তিনি দাবি করেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং সেই পরিবর্তনের পথেই এগোচ্ছে।

জামায়াত দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়: মির্জা ফখরুল

এর আগে, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সকালে কক্সবাজারে পৌঁছান জামায়াত আমির। সফরের শুরুতে তিনি দ্বীপ উপজেলা মহেশখালীতে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেন। পরে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত আরেকটি বড় জনসভায় যোগ দেন।

ডা. শফিকুর রহমানের সফর উপলক্ষে মঞ্চসজ্জা ও জনসমাগম নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নেয় জামায়াত। সকাল থেকেই নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। একপর্যায়ে জনসভা রূপ নেয় জনসমুদ্রে।

জনসভায় ১১ দলীয় জোটের পক্ষে জাগপা নেতা রাশেদ প্রধান, এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু, ডাকসু নেতা এস এম ফরহাদসহ কক্সবাজার জেলার তিনটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির

আপডেট সময় : ০৩:৪০:৫৪ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬