ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নানা নাটকীয়তার পর বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পাকিস্তান দল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 250
264

অনেক নাটকীয়তার পর অবশেষে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান। সোমবার রাতে কলম্বোয় পৌঁছানোর পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি ভিডিও প্রকাশের মাধ্যমে দলের লঙ্কা গমনের বিষয়টি নিশ্চিত করে।

নিরাপত্তা শঙ্কায় নিজেদের বিশ্বকাপ ভেন্যু ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন করেছিল বাংলাদেশ। তবে আইসিসি তাতে সাড়া না দিলে শেষ পর্যন্ত টুর্নামেন্ট বয়কট করে বাংলাদেশ, পরিবর্তে ২৪ জানুয়ারি স্কটল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে যুক্ত করে আইসিসি।

বিষয়টি নিয়ে শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি আইসিসির বিরুদ্ধে দ্বৈত মানদণ্ড এবং বিসিসিআইয়ের প্রভাবের অভিযোগ তুলেছিলেন। বিশ্বকাপ বয়কটের গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত খেলার সিদ্বান্ত নিয়েছে দেশটি।

ভারতকে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে বাংলাদেশ

তবে পাকিস্তান সরকার নিশ্চিত করেছে, দলটি টুর্নামেন্টে অংশ নিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি খেলবে না। এই সিদ্ধান্তকে আইসিসির ওপর চাপ তৈরির কৌশল হিসেবে দেখা হচ্ছে।

সালমান আলী আগার নেতৃত্বে ১৫ সদস্যের পাকিস্তান দলে রয়েছেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, নাসিম শাহ, ফখর জামান, সাইম আইয়ুবসহ অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটাররা।

আজ বিশ্রামে থাকবে পাকিস্তানের খেলোয়াড়রা। আগামীকাল কলম্বোর সিনহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাবেক চ্যাম্পিয়নরা।

শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ, চলবে ৮ মার্চ পর্যন্ত।

গ্রুপ পর্বে পাকিস্তানের সব ম্যাচই হবে শ্রীলঙ্কায়। ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডস, ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র (ইউএসএ) এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার মুখোমুখি হবে দলটি। আইসিসির ফিউশন ফর্মুলা অনুযায়ী ভারত ও পাকিস্তান একে অপরের দেশে সফর না করেই নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপ খেলছে।

পাকিস্তান যদি সেমিফাইনাল ও ফাইনালে জায়গা করে নেয়, তাহলে নকআউট ম্যাচগুলো হবে কলম্বোতেই। অন্যথায় সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে ভারতের কলকাতা ও আহমেদাবাদে।

নিউজটি শেয়ার করুন

নানা নাটকীয়তার পর বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পাকিস্তান দল

আপডেট সময় : ০১:৩৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬