ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, রোববার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় বছর পর ফাইনালে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 262
281

চলতি মৌসুমের দারুণ ছন্দে আর্সেনাল। চেলসিকে হারিয়ে ছয় বছর পর বড় কোন টুর্নামেন্টের ফাইনালে উঠল মিকেল আরতেতার দল।

সেমিফাইনালের দ্বিতীয় লেগে মঙ্গলবার রাতে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জয় পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে গানাররা।

এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের যোগ করা সময়ে একমাত্র গোলটি করেন কাই হাভার্টজ। সাবেক ক্লাব চেলসির বিপক্ষে গোল করে আগামী মাসে ওয়েম্বলি স্টেডিয়ামে আর্সেনালের ফাইনাল খেলা নিশ্চিত করেন এই জার্মান ফরোয়ার্ড।

আলবাসেতের স্বপ্ন যাত্রা থামিয়ে সেমিফাইনালে বার্সেলোনা

প্রথম লেগে ঘরের মাঠে হারের পরও এদিন চেলসি বেশ সময় ধরে আর্সেনালকে চাপে রাখে। তবে গোলের জন্য যেটুকু আক্রমণ দরকার ছিল, তা খুব একটা গড়ে তুলতে পারেনি তারা।

প্রথমার্ধে আর্সেনালের একমাত্র উল্লেখযোগ্য সুযোগটি আসে ১৮ মিনিটে। দূরপাল্লার শট থেকে গোলরক্ষক রবার্ট সানচেজকে পরীক্ষা করেন পিয়েরো হিনকাপিয়ে। চেলসি রক্ষণে পাঁচজন রেখে আর্সেনালের আক্রমণ ঠেকানোর কৌশল নেয়।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণে ছিল আর্সেনাল। তবে ব্যবধান এক গোল থাকায় শেষ পর্যন্ত লড়াই জমে থাকে। চেলসি সমতায় ফেরার চেষ্টা করে পাল্টা আক্রমণে। কোল পালমার ও এস্তেভাওকে নামান কোচ লিয়াম রসেনিয়র। কিন্তু তাতেও কাঙ্ক্ষিত গোল পায়নি সফরকারীরা।

শেষদিকে কিছুটা নার্ভাস হয়ে পড়ে আর্সেনাল। ডেকলান রাইস সতীর্থদের শান্ত থাকার ইঙ্গিত দেন। ৭৬ মিনিটে গ্যাব্রিয়েলের হেড গোল হতে পারত, তবে মার্ক কুকুরেয়া বল ক্লিয়ার করেন।

অবশেষে যোগ করা সময়ে ম্যাচের নিষ্পত্তি হয়। ডেকলান রাইসের পাস থেকে গোলরক্ষককে কাটিয়ে ঠাণ্ডা মাথায় গোল করেন হাভার্টজ।

এই জয়ে ১৯৮৭ ও ১৯৯৩ সালের পর তৃতীয় লিগ কাপ শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখল আর্সেনাল। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার সিটি ও নিউক্যাসল ইউনাইটেডের সেমিফাইনালের বিজয়ী দল। প্রথম লেগে সিটি ২-০ গোলে এগিয়ে আছে।

২০২০ সালের এফএ কাপের পর এবারই প্রথম বড় কোনো ট্রফির খুব কাছে পৌঁছাল আর্সেনাল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ছয় বছর পর ফাইনালে আর্সেনাল

আপডেট সময় : ০১:৩০:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬