ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, রোববার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘মোস্তাফিজকে ছেড়ে দিয়ে ভুল করেছে বিসিসিআই’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 265
278

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে বিশ্ব ক্রিকেট। বাংলাদেশের অংশ না নেওয়া এবং পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট—সব মিলিয়ে বৈশ্বিক টুর্নামেন্টটি ঘিরে তৈরি হয়েছে টানাপোড়েন। বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত থেকেই বিশ্বকাপকে ঘিরে চলমান সংকট শুরু—এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ব্যাটার বাসিত আলী।

মঙ্গলবার নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলী বলেন, ‘বিসিসিআই মোস্তাফিজকে আগেভাগে ছেড়ে দিয়ে বড় ভুল করেছে। তারা চাইলে বিশ্বকাপ শেষ হওয়ার পর সিদ্ধান্ত নিতে পারত। তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না।’

বাসিতের দাবি, মোস্তাফিজ ইস্যু থেকেই ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ এবং এর প্রভাব পড়ে পাকিস্তানের ওপরও।

ম্যারাডোনাকে ছাড়ালেন ইয়ামাল

বিশ্বকাপে সৃষ্ট জটিলতায় শুরু থেকেই বাংলাদেশের পাশে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ বাদ পড়ার পর পাকিস্তান সরকার ঘোষণা দেয়, ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান। ম্যাচটি না হলে ভারত ওয়াকওভারে দুই পয়েন্ট পেতে পারে।

বাসিত আলীর মতে, এটি ক্রিকেটের জন্য নেতিবাচক বার্তা, ‘না খেলেই পয়েন্ট পাওয়া ক্রিকেটের ভবিষ্যতের জন্য ভালো নয়।’

পাকিস্তান ম্যাচ বয়কট করলে আর্থিক ক্ষতি ও আইসিসির শাস্তির আশঙ্কা রয়েছে। বাসিতের মতে, পাকিস্তান ক্রিকেট বোর্ড এতে ক্ষতিগ্রস্ত হবে না, ‘সরকারের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ক্ষতি হলে সরকারই তা পূরণ করবে।’

৭ ফেব্রুয়ারি হতে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপ চলবে ৮ মার্চ পর্যন্ত। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘মোস্তাফিজকে ছেড়ে দিয়ে ভুল করেছে বিসিসিআই’

আপডেট সময় : ০১:৩৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬