ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা, তারেক রহমান, শফিকুর রহমান—কে কোন কেন্দ্রে ভোট দেবেন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / 111
129

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান স্কুলে তার ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে। তার ভোটকেন্দ্রটি গুলশান-২ এলাকার ১/ডি, ৮৬ নম্বর সড়কে অবস্থিত। এদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুলে ভোট দেবেন। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে যানবাহনের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তার আওতামুক্ত থাকবে ডাক বিভাগের যানবাহন। পোস্টাল ব্যালট পরিবহনের সুবিধার্থে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন উৎসবমুখর ও ফ্রি-ফেয়ার হবে, কোনো শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসির নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে দেশের অভ্যন্তরে এবং বিদেশে অবস্থানরত যোগ্য ভোটারদের জন্য ‘আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট’-এ ভোটদানের ব্যবস্থা রাখা হয়েছে।

এর আগে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক প্রজ্ঞাপনে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, পোস্টাল ব্যালট পরিবহনের কাজে নিয়োজিত ডাক বিভাগের গাড়িগুলো এই সময়ে অবাধে চলাচল করতে পারবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগকে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে ইসি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রধান উপদেষ্টা, তারেক রহমান, শফিকুর রহমান—কে কোন কেন্দ্রে ভোট দেবেন

আপডেট সময় : ০৯:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬