দুই আসনেই বেসরকারি ফলে বিজয়ী তারেক রহমান
- আপডেট সময় : ১১:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 111
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ এবং ঢাকা-১৭ এ দুই আসনেই বেসরকারী ফলাফলে বিজয়ী হয়েছেন তারেক রহমান। বগুড়া-৬ আসনের প্রাপ্ত সব কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন মোট ৫৬ হাজার ৩৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট।
সবচেয়ে বেশি ভোট পড়েছে মাটিডালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সেখানে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৯৫১ ভোট এবং আবিদুর রহমান সোহেল পেয়েছেন ১ হাজার ৯৯ ভোট। এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে তারেক রহমান ১ হাজার ৮৩৪ ভোট ও আবিদুর রহমান ১ হাজার ৪ ভোট পেয়েছেন।
ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল বেসরকারিভাবে বিজয়ী
এদিকে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান (ধানের শীষ প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডাঃ খালিদুজ্জামান ৪৬ হাজার ৮৪০ ভোট পেয়েছেন। তিনি ডাঃ খালিদুজ্জামান থেকে ৭ হাজার ৯৮৫ ভোট বেশি পেয়েছেন।
























৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার