ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫১:৫২ পূর্বাহ্ন, রোববার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 88
102

আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নিতে যাচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকার। ঐতিহাসিক এই মুহূর্তে সাক্ষী হতে এবং নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভারত, পাকিস্তান ও চীনসহ মোট ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কূটনৈতিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনকারী দল বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতেই বিদেশি অতিথিদের আমন্ত্রণের এই সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

তারেক রহমানের সিদ্ধান্তেই চূড়ান্ত হবে প্রধানমন্ত্রীর বাসভবন

আমন্ত্রিত দেশের তালিকায় দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রগুলোর পাশাপাশি এশিয়া ও মধ্যপ্রাচ্যের বন্ধুপ্রতিম দেশগুলো স্থান পেয়েছে। দেশগুলো হলো চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাঁকজমকপূর্ণভাবে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এর আগে ওই দিন সকালেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন মঙ্গলবার সকালে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করাবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় এবং সরকার গঠন করতে যাওয়া বিএনপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ব্যাপক জনসমর্থন নিয়ে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে এককভাবে সরকার গঠনের ম্যান্ডেট অর্জন করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

আপডেট সময় : ১১:৫১:৫২ পূর্বাহ্ন, রোববার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬