ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান ছেড়ে দেয়ায় বগুড়া-৬ আসনকে শূন্য ঘোষণা ইসির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:০২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 149
179

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ আসনকে শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সংক্রান্ত গেজেট জারি করেছে ইসি সচিবালয়।

এতে বলা হয়, নির্বাচনি এলাকা ৪১ বগুড়া-৬ ও ১৯০ ঢাকা-১৭ হইতে জাতীয় সংসদে নির্বাচিত প্রার্থী তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) দফার বিধান অনুসারে নির্বাচনি এলাকা ঢাকা-১৭ এর প্রতিনিধিত্ব করার ইচ্ছা জ্ঞাপন করে ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের নিকট স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করায় ১৬ ফেব্রুয়ারি থেকে নির্বাচনি এলাকা বগুড়া-৬ আসন শূন্য বলিয়া ঘোষণা করা হইলো।

একসঙ্গে দেশ গড়ার অঙ্গিকার করেছেন তারেক রহমান: চরমোনাই পীর

এর আগে, সোমবার বিকেলে বগুড়া-৬ আসন ছেড়ে দেয়ার কথা জানিয়ে ইসিতে চিঠি দেন তারেক রহমান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৬ ও ঢাকা–১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। আগামীকাল (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) ঢাকা–১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন তিনি।

আইন অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। তবে বিজয়ী হলে তিনি কেবল একটি আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন। বাকিগুলো ছেড়ে দিতে হয়। সেগুলোতে নিয়ম অনুযায়ী উপ-নির্বাচনের আয়োজন করে ইসি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তারেক রহমান ছেড়ে দেয়ায় বগুড়া-৬ আসনকে শূন্য ঘোষণা ইসির

আপডেট সময় : ১১:০২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬