ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুরে দাঁড়ানো জয়ে আশা বাঁচিয়ে রাখল পিএসজি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 83
102

ম্যাচের প্রথম মিনিট পূর্ণ হওয়ার আগেই গোল হজম। নিজেদের গুছিয়ে নেওয়ার আগে আরও একটি গোল খেয়ে রীতিমতো কোণঠাসাই হয়ে গেল পিএসজি। তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়াল তারা। তিনটি গোল করে জয় নিয়েই মাঠ ছাড়ল ফরাসি চ্যাম্পিয়নরা।

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফের প্রথম লেগে মোনাকোকে ৩-২ গোলে হারিয়েছে পিএসজি। মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে দলের জয়ে দুটি গোল করেন দেজিরে দুয়ে। অন্য গোল আসে আশরাফ হাকিমির পা থেকে।

শুরুতে দুই গোল হজম করলেও ঘুরে দাঁড়িয়ে ম্যাচের বাকি সময় দাপট দেখিয়েই খেলে পিএসজি। প্রায় ৭৩ শতাংশ সময় তাদের নিয়ন্ত্রণে ছিল বল। গোলের জন্য মোট ২৯টি শট করে লুইস এনরিকের শিষ্যরা। এর মধ্যে ১২টি ছিল লক্ষ্য বরাবর।

আর্জেন্টাইন ফুটবলারের নিষেধাজ্ঞা চান এমবাপে

তবে ম্যাচের ৫৫ সেকেন্ডে প্রথম গোল হজম করে পিএসজিই। কিছু বুঝে ওঠার আগেই পিএসজির ভুলে বল পেয়ে তাদের জাল কাঁপিয়ে দেন ফোলারিন বালাগুন। ১৮তম মিনিটে ফোলারিনের দ্বিতীয় গোলে চাপে পড়ে যায় পিএসজি।

এর কিছুক্ষণ পর পায়ের চোটে মাঠ ছেড়ে যান ওসমান দেম্বেলে। তার বদলি হিসেবে নেমে দুই মিনিটের মধ্যে ম্যাচের ২৯ মিনিটে এক গোল শোধ করেন দেজিরে দুয়ে। পরে ৪১ মিনিটে হাকিমির গোলে সমতা ফেরায় ফরাসি জায়ান্টরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আলেকসান্দ্র গোলোভিন। দশ জনের দল নিয়ে আর পিএসজির সঙ্গে লড়াইয়ে কুলিয়ে উঠতে পারেনি মোনাকো। ৬৭ মিনিটে দারুণ ফিনিশিংয়ে করা দুয়ের গোলে নিশ্চিত হয় পিএসজির জয়।

এছাড়া দিনের অন্য ম্যাচে গ্যালাতাসারায়ের কাছে ৫-২ গোলে হেরে বিদায়ঘণ্টা প্রায় বেজেই গেছে জুভেন্টাসের। আগামী বুধবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ঘুরে দাঁড়ানো জয়ে আশা বাঁচিয়ে রাখল পিএসজি

আপডেট সময় : ০৪:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬