ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না বিএনপি: মঈন খান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / 56

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, ‘বিএনপি একটি উদার নৈতিক রাজনৈতিক দল, আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না।’

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

এর আগে মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এ সময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মঈন খানের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির পাঁচজন সংসদ সদস্য।

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ

বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতরা দেশে ফিরছে, এ ব্যাপারে বিএনপির অবস্থান কী জানতে চাইলে মঈন খান সাংবাদিকদের বলেন, ‘আমাদের অবস্থান খুবই স্পষ্ট, বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে। ১৯৭১ সালের সেই কালো রাতে যেদিন পাকিস্তানি হানাদার বাহিনী হায়েনার মতো এ দেশের নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা সেই আদর্শে বিশ্বাসী—বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী। আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে সামনের দিকে এগিয়ে যাব। বিএনপি একদলীয় বাকশাল শাসন, যেটা বাংলাদেশের ওপর জগদ্দল পাথরের মতো আওয়ামী লীগ চাপিয়ে দিয়েছিল, সেই ধ্যান-ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে।’

তিনি আরও উল্লেখ করেন, শহীদ জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না বিএনপি: মঈন খান

আপডেট সময় : ০৩:০৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬