ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ ফেব্রুয়ারি আকাশে এক সারিতেই দেখা যাবে ৬টি গ্রহ!

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 179
200

আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) সূর্যাস্তের পরপরই আকাশে দেখা যাবে এক বিরল মহাজাগতিক দৃশ্য, যাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ‘প্ল্যানেট প্যারেড’ বা গ্রহের শোভাযাত্রা বলা হয়। এদিন বুধ, শুক্র, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন—এই ছয়টি গ্রহকে আকাশের একটি সংকীর্ণ অংশে সারিবদ্ধভাবে অবস্থান করতে দেখা যাবে। জ্যোতির্বিদদের মতে, সূর্যাস্তের পর প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত এই গ্রহসমাবেশ স্থায়ী হবে এবং উত্তর গোলার্ধ থেকে এটি সবচেয়ে বেশি স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা যাবে।

এই বিরল প্রদর্শনীতে শুক্র, বৃহস্পতি ও শনি গ্রহকে খালি চোখেই শনাক্ত করা সম্ভব হবে। আকাশের বিপরীত প্রান্তে জ্বলজ্বল করবে বৃহস্পতি, আর শুক্র ও বৃহস্পতির ঠিক মাঝামাঝি অবস্থানে দেখা যাবে শনিকে। অন্যদিকে, পশ্চিম দিগন্তের খুব কাছাকাছি নিচুতে অবস্থান করবে বুধ গ্রহ, তাই আকাশ পরিষ্কার না থাকলে এটি দেখা কিছুটা কঠিন হতে পারে। তবে ইউরেনাস ও নেপচুনকে স্পষ্টভাবে দেখতে হলে পর্যবেক্ষকদের অবশ্যই দূরবীন বা ছোট আকারের টেলিস্কোপ ব্যবহার করতে হবে।

আদালতের নির্দেশ পেলে ইমরান খানকে নেওয়া হতে পারে হাসপাতালে
পৃথিবী থেকে গ্রহগুলোকে একই সরলরেখায় বা কাছাকাছি দেখা গেলেও, বাস্তবে এটি কেবলই একটি দৃষ্টিনন্দন দৃশ্যমান প্রভাব। মহাকাশে এই গ্রহগুলো একে অপরের থেকে কোটি কোটি কিলোমিটার দূরে নিজ নিজ কক্ষপথে অবস্থান করে। এর আগে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি আকাশে সাতটি গ্রহের একটি বিরল সমাবেশ দেখা গিয়েছিল। বিজ্ঞানীরা জানিয়েছেন, মহাকাশে এ ধরনের চমকপ্রদ গ্রহের বিন্যাস ২০৪০ সালের আগে আর দেখা যাওয়ার সম্ভাবনা নেই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

২৮ ফেব্রুয়ারি আকাশে এক সারিতেই দেখা যাবে ৬টি গ্রহ!

আপডেট সময় : ০১:২২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬