করাচির মার্কিন কনস্যুলেটের সামনে সংঘর্ষ, নিহত ৯
- আপডেট সময় : ০৩:৩২:১৬ অপরাহ্ন, রোববার, ১ মার্চ ২০২৬
- / 75
পাকিস্তানের করাচিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটের সামনে ভয়াবহ সংঘর্ষ ও দাঙ্গায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে দেশটির উদ্ধারকারী সংস্থা এধি ফাউন্ডেশন। সংস্থাটি জানায়, এই ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিক্ষোভকারীরা করাচিতে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশন লক্ষ্য করে মিছিল নিয়ে এগোতে থাকে এবং একপর্যায়ে ভেতরে ঢোকার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কঠোর অবস্থান নেয় এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও লাঠিচার্জ শুরু করে। এতে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।
খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক
کراچی میں موجود امریکی کونسل خانے کو شہریوں نے آگ لگا دی۔ pic.twitter.com/170GukcXdB
— Shehroz Azhar (@shehrozazhar1) March 1, 2026
উদ্ধারকারী সংস্থা এধি সার্ভিস জানিয়েছে- এতে এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে এবং হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
কনস্যুলেট সংলগ্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে ওই এলাকায় যান চলাচল সীমিত রয়েছে বলেও জানা যায়।
এদিকে ইরানের প্রতি একাত্মতা প্রকাশ করে বিক্ষোভকারীরা পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তান অঞ্চলের অন্যতম প্রধান শহর স্কার্দুতে জাতিসংঘের সাথে সম্পর্কিত একটি আঞ্চলিক অফিসসহ বেশ কয়েকটি ভবন ভাঙচুর করেছে। স্থানীয় কর্তৃপক্ষ কারফিউ জারি করেছে।























অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই