হরমুজ প্রণালীতে মাইন বসাবে ইরান!

- আপডেট সময় : ১২:০১:০১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / 64
আন্তর্জাতিক বাজারে তেল ও জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে ইরান মাইন বসানোর জোর প্রস্তুতি নিচ্ছে। বুধবার (১১ মার্চ) মার্কিন গোয়েন্দাদের বরাতে এই তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম সিবিএস নিউজ। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, কৌশলগত এই জলপথে মাইন স্থাপনের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপই বর্তমানে গ্রহণ করছে ইরানি কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের জের, ১০ দিনে বাতিল ২৪ হাজার ফ্লাইট
মূলত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর থেকেই হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে ইরান। বিশ্বের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে এই জলপথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো বৃহৎ তেল উৎপাদনকারী দেশগুলোর জ্বালানি এই পথ দিয়েই বিশ্ববাজারে পৌঁছায়। ফলে সেখানে মাইন বসানোর এই তৎপরতা বৈশ্বিক জ্বালানি পরিবহন ব্যবস্থাকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে।























