প্রাণ ভয়ে হোটেল-বাসাবাড়িতে লুকিয়েছে মার্কিন বাহিনী, তথ্য খুঁজছে ইরান

- আপডেট সময় : ০৩:৪৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
- / 75
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন সেনাদের অবস্থান সম্পর্কে তথ্য জানাতে সেখানকার জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
আইআরজিসির গোয়েন্দা শাখার এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হাজার হাজার মার্কিন সেনা হোটেল ও ব্যক্তিগত আবাসন বা বাসাবাড়িতে অবস্থান করছে।
বিবৃতিতে অভিযোগ করা হয়, ওয়াশিংটন ‘আমাদের (ইরানের) আরব ভাইদের মানবঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে’।
বিশ্ববাজারে তেলের দাম ছাড়ালো ১০০ ডলার
এতে আরও বলা হয়, ‘আমরা বাধ্য হচ্ছি আমেরিকানদের শনাক্ত করতে এবং লক্ষ্যবস্তুতে পরিণত করতে। তাই হোটেলগুলোতে তাদের আশ্রয় না দেওয়াই ভালো এবং তাদের অবস্থান থেকে অন্যদের দূরে থাকা উচিত।’
বিবৃতিতে মধ্যপ্রাচ্যের সাধারণ জনগণের উদ্দেশে আরও বলা হয়, ‘মার্কিন সন্ত্রাসীদের লুকিয়ে থাকার জায়গাগুলো সঠিকভাবে জানানো আপনাদের ইসলামী দায়িত্ব। সেই তথ্য আমাদের কাছে টেলিগ্রামের মাধ্যমে পাঠিয়ে দিন।’
উল্লেখ্য, গত ৯ মার্চ তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে আয়োজিত এক সমাবেশে পুলিশের সদস্যদের একটি গাড়ির ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওই গাড়িতে আলী খামেনি এবং তার ছেলে মুজতোবা খামেনির ছবিও প্রদর্শন করা হয়। সূত্র: মিডল ইস্ট আই


























