ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরিকদের জরুরি ভিত্তিতে সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৮:৪৭ অপরাহ্ন, রোববার, ১৫ মার্চ ২০২৬
  • / 58

রিয়াদ মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জরুরি ভিত্তিতে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জারি করা এক বিশেষ নিরাপত্তা বার্তায় এই সতর্কতা প্রদান করা হয়।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত অস্থির এবং তা দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই অবস্থায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। নাগরিকদের বিলম্ব না করে দ্রুততম সময়ের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে সৌদি আরব ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাসের বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও এবং স্টেট ডিপার্টমেন্ট বর্তমানে মার্কিন নাগরিকদের নিরাপত্তাকেই তাদের প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছেন। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন প্রশাসন।

ইসরায়েলি কমান্ড সেন্টারে ইরানের প্রতিশোধমূলক হামলা

নাগরিকদের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটের শিডিউল যাচাই করতে এবং দ্রুত টিকিট সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি আরবে অবস্থানরতদের স্থানীয় দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে এবং ট্রাভেল অ্যাডভাইজারি অনুসরণ করতে বলা হয়েছে। যারা এখনই দেশ ছাড়তে পারছেন না, তাদের জনসমাগম এড়িয়ে চলা এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে বড় কোনো সংঘাত বা অস্থিতিশীলতার আশঙ্কায় এই আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এই নির্দেশের পেছনে নির্দিষ্ট কোনো হুমকির কথা এখন পর্যন্ত খোলাসা করেনি মার্কিন দূতাবাস। সূত্র: গালফ নিউজ

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

নাগরিকদের জরুরি ভিত্তিতে সৌদি ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ০৪:০৮:৪৭ অপরাহ্ন, রোববার, ১৫ মার্চ ২০২৬