আজ পবিত্র লাইলাতুল কদর

- আপডেট সময় : ০১:৫৭:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- / 71
আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যার পর থেকেই শুরু হচ্ছে মহিমান্বিত এই রজনী। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পবিত্র শবে কদর পালিত হবে।
মহান আল্লাহতায়ালা এই রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন এবং পবিত্র কোরআনে একে হাজার মাসের চেয়েও উত্তম রাত হিসেবে ঘোষণা করেছেন। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়।
ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভ এবং অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফেরাত কামনায় রাতভর ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন। পবিত্র রমজান মাসে এই মহিমান্বিত রাতেই পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদসহ নিজ নিজ বাসাবাড়িতে নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, দোয়া, মিলাদ মাহফিল ও আখেরি মোনাজাত করবেন।
বজ্রবৃষ্টির সম্ভাবনা, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
পবিত্র শবে কদর উপলক্ষে আগামীকাল সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ধর্মীয় বয়ান ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। বিশেষ করে তারাবির নামাজের পর থেকেই মসজিদগুলোতে মিলাদ ও দোয়া মাহফিলের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টেলিভিশন চ্যানেলসমূহ, বাংলাদেশ বেতার ও অন্যান্য রেডিও স্টেশন বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এ ছাড়া সংবাদপত্রগুলোতে দিবসটির গুরুত্ব তুলে ধরে বিশেষ নিবন্ধ প্রকাশ করা হয়েছে।























