চীনের সাথে সম্পর্ক হাইজ্যাক হয়েছিল: জামায়াত আমির

- আপডেট সময় : ০২:২৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- / 65
বিগত সময়ে চীনের সঙ্গে সম্পর্ক হাইজ্যাক করা হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজধানীর মিরপুর ১৫ আসনের বাসিন্দাদের মাঝে চীনের সহযোগিতায় ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির বলেন, ‘পুরোটাই চীনের উপহার। বিগত সময় চীনের সাথে সম্পর্ক হাইজ্যাক হয়ে গিয়েছিল। একটা দেশ ভালোবাসা দিয়ে উপহার দিয়েছিল, কিন্তু তাদের নামনিশানাই রাখা হয়নি।’
শফিকুর রহমান বলেন, ‘চীন এমন দেশ, যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি। অন্য দেশগুলো তা করেছে, কোনো কিছু না দিয়েই। আমাদের নিজস্ব পররাষ্ট্রনীতি আছে। দুটি হাসপাতাল, ঢাবি ক্যাম্পাসে উন্নয়নের বাস্তবায়ন করার প্রক্রিয়াই চীনের বন্ধুত্বের প্রমাণ।’
তেল সংকটে সাপ্তাহিক ছুটি বাড়াল শ্রীলঙ্কা
জামায়াত সকল দেশের সঙ্গে বন্ধুত্ব চায় জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু কাঁধে বন্দুক রেখে আধিপত্য মেনে নেব না আমরা। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করছি। ন্যায় ও উন্নয়নের পথে এ বন্ধুত্ব অটুট থাকবে।’
অনুষ্ঠানে উপস্থিত চীনের রাষ্ট্রদূত জানান, দুই দেশের বন্ধুত্ব জনগণের হৃদয়ে মিশে গেছে। তিস্তা চুক্তি এগিয়ে নিতে চায় চীন। সেক্ষেত্রে জামায়াতের সহায়তা ও সমর্থন প্রত্যাশা করে চীন।
রাষ্ট্রদূত বলেন, আমরা একসাথে সম্পর্ক এগিয়ে নিবে দুদেশ। নতুন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সফল হবে তারা।























