ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের শেষ প্রস্তুতির ব্রাজিল দলে নেই নেইমার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • / 99
113

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ২৬ সদস্যের এই দলে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের।

২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি নেইমারের। ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোল করা এই তারকা খেলার জন্য শতভাগ ফিট নন বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।

দলে রাখা না হলেও ৩৪ বছর বয়সী নেইমারের বিশ্বকাপ দলে ফেরার দরজা এখনো বন্ধ হয়নি বলে ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ, ‘নেইমার পুরোপুরি ফিট নয় বলেই তাকে ডাকা হয়নি। তবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডের গল্পটা অন্যরকম হতে পারে।‘

প্রথমবার সেলেসাওদের জার্সিতে ডাক পেয়ে চমক সৃষ্টি করেছেন প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে থাকা ব্রেন্টফোর্ড স্ট্রাইকার ইগর থিয়াগো এবং বোর্নমাউথ উইঙ্গার রায়ান। ব্রেন্টফোর্ডের হয়ে চলতি মৌসুমে ১৯ গোল করে প্রিমিয়ার লিগের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন ২৪ বছর বয়সী থিয়াগো।

রিয়াল মাদ্রিদ থেকে লিওঁতে ধারে গিয়ে দারুণ শুরু করা ১৯ বছর বয়সী এনড্রিক আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন। ফরাসি ক্লাবটিতে ১১ ম্যাচে ৬ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৪টি গোল করিয়েছেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

বড় পরাজয়ের পর আরও ধাক্কা খেল নিউ জিল্যান্ড

এছাড়া গালাতাসারাইয়ের হয়ে তুর্কি লিগ জেতা গ্যাব্রিয়েল সারা প্রথমবারের মতো স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। রক্ষণভাগে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ৩০ বছর বয়সী ফ্লামেঙ্গো সেন্টার-ব্যাক লিও পেরেইরা।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ ‘সি’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। তার আগে ২৬ মার্চ বোস্টনে ফ্রান্স এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

এক নজরে ব্রাজিল স্কোয়াড:
গোলকিপার: অ্যালিসন বেকার, বেন্তো, এডারসন।

ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কুইনহোস, ওয়েসলি।

মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, কাসেমিরো, দানিলো, ফাবিনহো, গ্যাব্রিয়েল সারা।

ফরোয়ার্ড: এনড্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনহা, রাফিনহা, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বিশ্বকাপের শেষ প্রস্তুতির ব্রাজিল দলে নেই নেইমার

আপডেট সময় : ০২:১৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬