ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমার কথা বা কাজে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 45

ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার পরামর্শ পেয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। বুধবার (১৮ মার্চ) ভোরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। পাশাপাশি তার কোনো কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাও চেয়েছেন।

ফেসবুক পোস্টে নাসিরুদ্দিন পাটোয়ারী জানান, গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও প্রিয় সহযোদ্ধাদের সঙ্গে তার কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছিল। তাদের সবার কাছ থেকেই তিনি ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়ার সুন্দর এই দিকনির্দেশনা পেয়েছেন। তিনি বিনয়ের সঙ্গে এসব পরামর্শ গ্রহণ করে ভবিষ্যতে আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

শেরপুরে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে এনসিপির এই নেতা আরও লেখেন, তার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন। সবার দোয়া, ভালোবাসা ও পরামর্শকে নিজের পথচলার শক্তি হিসেবে উল্লেখ করে তিনি জানান, গতকাল ধানমণ্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে এই আত্মিক যাত্রার এক নীরব সূচনা করেছেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আমার কথা বা কাজে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় : ০২:১৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬