ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের ৩ দেশের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • / 97
114

ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরায়েলি বিমান হামলার পর সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পাঁচটি প্রধান তেল স্থাপনার আশপাশে বসবাসরত সাধারণ মানুষকে অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

ইসরায়েলের কয়েকটি সংবাদমাধ্যম ও আইআরজিসির ঘনিষ্ঠ সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, আজ বুধবার (১৮ মার্চ) ভোরে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, হামলার পর স্থাপনাটিতে সৃষ্ট আগুন এরই মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, এ হামলার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি ইসরায়েলের এ হামলাকে বর্তমান সামরিক উত্তেজনার মধ্যে একটি ‘বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ’ বলে আখ্যায়িত করেছেন। তিনি উল্লেখ করেন, সাউথ পার্স গ্যাসক্ষেত্রটি মূলত কাতারের নর্থ ফিল্ডেরই একটি বর্ধিত অংশ। আল-আনসারি সতর্ক করে বলেন, জ্বালানি অবকাঠামোকে এভাবে লক্ষ্যবস্তু বানানো বিশ্ব জ্বালানি নিরাপত্তার পাশাপাশি এই অঞ্চলের জনগণ ও পরিবেশের জন্য এক মারাত্মক হুমকি।

ইরান যুদ্ধের কারণে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক স্থগিত

ইসরায়েলি এ হামলার পরপরই কঠোর অবস্থানে গেছে ইরান। আইআরজিসি সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পাঁচটি প্রধান তেল স্থাপনার কাছের এলাকায় বসবাসরত সাধারণ মানুষকে অবিলম্বে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওই সব দেশের সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের উদ্দেশে সরাসরি সতর্কবার্তা দিয়ে বলেছে, কোনো ধরনের বিলম্ব না করে তারা যেন অবিলম্বে এসব এলাকা ত্যাগ করেন এবং নিরাপদ আশ্রয়ে চলে যান। তথ্যসূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্যের ৩ দেশের তেল স্থাপনার আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলল ইরান

আপডেট সময় : ০৯:৩৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬