দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত
- আপডেট সময় : ০৪:২৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / 53
দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আজ পবিত্র রমজান মাসের শেষ দিন ও শেষ শুক্রবার, পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে।
সারাদেশে সব মসজিদে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে আজ শুক্রবার (২০ মার্চ) পবিত্র জুমাতুল বিদা পালিত হয়। মাহে রমজানের শেষ দিনে জুমাতুল বিদা হওয়ায় মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়।
বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র জুমাতুল বিদা আদায় করেছেন হাজারো ধর্মপ্রাণ মুসলিম। রমজান মাসের শেষ এই জুমার নামাজে আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন মুসল্লিরা।
দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে ঈদের জামাত সকাল ৯টায়
শুক্রবার (২০ মার্চ) দুপুর ১২টা থেকে বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের প্রবেশ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মুসল্লির সংখ্যা। অনেকে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন জাতীয় মসজিদে রমজানের শেষ জুমার নামাজ আদায় করতে।
বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেকের ইমামতিতে জুমাতুল বিদার নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ আদায়ের আগে খতিব ও আলেমগণ জুমাতুল বিদার এবং মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ খুতবা দেন। জুমার নামাজ শেষে দেশের মসজিদগুলোতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ধর্মপ্রাণ মুসল্লী এবং মসজিদে অবস্থানকারী এতেকাফকারী মুসল্লিরা জুমার নামাজ আদায় শেষে গুনাহ মাফের জন্য মহান রবের দরবারে হাত তুলেন। পিতা-মাতা মরহুম আত্মীয়-স্বজন এবং অসুস্থদের জন্য দোয়া করেন। পরিবার, সমাজ ও দেশের কল্যাণ কামনা করে দোয়া করেন।





















যে কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন