হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৩৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 7
দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাতে গত ১৫ মার্চ থেকে হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারাদেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১০-এ। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭১৫ জন।
সোমবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এই ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ জন।
এছাড়া, গত ১৫ মার্চ থেকে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ১৯৪ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ২২ হাজার ১৫০ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪ হাজার ৭১৭ জন, যাদের মধ্যে ১ লাখ এক হাজার ৫৬ জন জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ট্যাগস :
হামে
























যে কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন