ঈদের দিনে কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০২:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
- / 44
ঈদের দিন সামাজিক ও রাজনৈতিক মিলনমেলা এবং রাষ্ট্রীয় আচার হিসেবে কূটনীতিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিরোধীদলীয় নেতা জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
আজ শনিবার (২১ মার্চ) বেলা ১১টায় মিন্টোরোডের বিরোধীদলীয় নেতার বাসভবনে সাক্ষাতে আসেন বিভিন্ন দেশের কূটনীতিকরা।
সুলতানি আমলের ঈদ আনন্দ ফিরিয়ে আনার চেষ্টা করেছি: আসিফ মাহমুদ
বিরোধীদলীয় নেতা শুরুতেই বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। আন্তরিকভাবে সবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
ঈদ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার করেন তারা।
এসময় ঈদ আনন্দ ভাগাভাগি করতে কূটনীতিক সাথে খুনসুটিতে মেতে উঠেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান। পরে বাসভবন প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন তিনি।
ট্যাগস :
বিরোধীদলীয়
























তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি