ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের অনুমোদন সাপেক্ষে হরমুজ প্রণালি পার হতে পারবে বিদেশি জাহাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:৩৬ অপরাহ্ন, রোববার, ২২ মার্চ ২০২৬
  • / 40

আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনে (আইএমও) নিযুক্ত ইরানের প্রতিনিধি জানিয়েছেন, নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থে ইরান সরকারের সাথে আগাম সমন্বয় করে বিদেশি জাহাজগুলো এখনো হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। রোববার (২২ মার্চ) জাতিসংঘের সামুদ্রিক বিষয়ক সংস্থার ইরানি দূত আলি মৌসাভি এ তথ্য জানান।

একই সাথে যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা আলী মুসাভি মেহের বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনের পাশাপাশি অবশ্যই “ইরানের আঞ্চলিক অখণ্ডতা এবং অধিকারের” প্রতিও সম্মান দেখাতে হবে।

ট্রাম্পের হুমকির পর ‘যেমন আঘাত, তেমন বদলা’ নেওয়ার ঘোষণা ইরানের

তিনি আরও জানান, সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে এবং নাবিকদের সুরক্ষায় আইএমও ও অন্যান্য দেশের সাথে কাজ করতে ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে।

মুসাভি স্পষ্ট করে বলেন, হরমুজ প্রণালি কেবল মাত্র ইরানের “শত্রুদের” জন্য বন্ধ করা হয়েছে। উপসাগরীয় অঞ্চল এবং হরমুজ প্রণালির “বর্তমান পরিস্থিতির মূল কারণ” হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধকেই দায়ী করেন এই ইরানি দূত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড গতকাল রাতে হুমকি দিয়েছেন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে হরমুজ উন্মুক্ত করে দিতে হবে। নয়ত ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। তার এ হুমকির পর ইরান জানাল, শত্রুদের জাহাজ বাদে সবার জন্য হরমুজ খোলাই আছে। সূত্র: আল-জাজিরা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরানের অনুমোদন সাপেক্ষে হরমুজ প্রণালি পার হতে পারবে বিদেশি জাহাজ

আপডেট সময় : ০৫:০৩:৩৬ অপরাহ্ন, রোববার, ২২ মার্চ ২০২৬