হরমুজের পর বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুঁশিয়ারি ইরানের
- আপডেট সময় : ১০:৩৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / 41
হরমুজের পর এবার বাব আল-মান্দেব প্রণালিতে অবরোধ জারির হুমকি দিয়েছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।
সংবাদ সংস্থাটিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক সামরিক সূত্র জানিয়েছে, তারা শত্রুপক্ষের সমস্ত প্রস্তুতি ও গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রাখছে। শত্রুরা যদি ইরানের কোনো দ্বীপ বা ভূখণ্ডে স্থলপথে হামলার চেষ্টা করে অথবা পারস্য উপসাগর ও ওমান সাগরে নৌ-তৎপরতার মাধ্যমে ইরানের ক্ষতি করার চেষ্টা করে, তবে বাব আল-মান্দেব প্রণালিতে নতুন ফ্রন্ট খুলবে তেহরান। এতে শত্রুদের পদক্ষেপ শুধু ব্যর্থই হবে না, বরং তাদের ক্ষতির পরিমাণও দ্বিগুণ হবে।
এদিকে, ইয়েমেনভিত্তিক এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সমর্থিত হুথি বিদ্রোহীরাও শিগগিরই এ সংঘাতে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন জাহাজগুলো যদি বাব এল-মানদেব প্রণালি পার হওয়ার চেষ্টা করে, তবে হুথিরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হতে পারে। এমন পরিস্থিতিতে কিছু শিপিং কোম্পানি এ অঞ্চল থেকে তেল পরিবহনের বিকল্প পথ হিসেবে বাব এল-মানদেব ব্যবহারের কথা বিবেচনা করছে।
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ চলতে দেবে ইরান
উল্লেখ্য, সমুদ্রপথে হওয়া বৈশ্বিক বাণিজ্যের ১০ শতাংশই এ প্রণালি দিয়ে সম্পন্ন হয়। তবে ২০২৩ ও ২০২৪ সালে এখানে মার্কিন নৌবাহিনীর জাহাজে হুথিদের অ্যান্টি-শিপ মিসাইল হামলার মতো সহিংস ঘটনাও ঘটেছে।
অঞ্চলটিতে চলমান উত্তেজনা প্রশমনে প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি একটি ১৫ দফার যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছেন। এতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলা হয়েছিল। কিন্তু তেহরানের নেতারা এ প্রস্তাব নাকচ করে দিয়ে পাল্টা একটি প্রস্তাব দিয়েছেন। তাদের পাল্টা প্রস্তাবে যুদ্ধের ক্ষতিপূরণ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং ভবিষ্যতে একই শর্তে নতুন করে কোনো যুদ্ধ শুরু হবে না এমন নিশ্চয়তা দাবি করা হয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালির ওপর নিজেদের সার্বভৌমত্বের স্বীকৃতিও চেয়েছে ইরান।
হরমুজ প্রণালি নিয়ে বুধবার তাসনিম নিউজের ওই সামরিক সূত্র আরও জানিয়েছে, ওই প্রণালিতে চলাচলরত জাহাজগুলোর বিরুদ্ধে ‘সম্পূর্ণ বিশ্বাসযোগ্য হুমকি’ তৈরির সক্ষমতা তেহরানের রয়েছে। সূত্রটি আরও বলেছে, আমেরিকানরা যদি হরমুজ প্রণালি নিয়ে কোনো বোকামিপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা ভাবে, তবে তাদের সতর্ক হওয়া উচিত; যাতে নিজেদের সমস্যা ও সংকটের তালিকায় তারা নতুন করে আরও একটি প্রণালি যুক্ত না করে বসে। তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি























দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর