ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ১২ মে

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / 40

আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ৮ এপ্রিল এই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক কমিশন সভা শেষে ইসি সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান।

ইসি সচিব জানান, আগামী ৮ এপ্রিল তফসিল ঘোষণার সময় নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া, বাছাই এবং প্রত্যাহারের শেষ সময় জানিয়ে দেওয়া হবে। বিদ্যমান আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনগুলো বণ্টন করা হয়। সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরাই এই নির্বাচনে ভোট দিয়ে থাকেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সর্বোচ্চ ২০৯টি আসন লাভ করেছে। দলটির শরিক গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ও গণসংহতি আন্দোলন একটি করে আসন পেয়েছে। অন্যদিকে ৬৮টি আসনে জয়ী হয়ে সংসদে বিরোধী দলের আসনে বসেছে জামায়াতে ইসলামী।

ভোটে তাদের জোটের শরিক এনসিপি ছয়টি, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি ও খেলাফত মজলিস একটি আসন পেয়েছে। এই দুই জোটের বাইরে ইসলামি আন্দোলন বাংলাদেশ একটি আসনে এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন। এই ফলাফলের ভিত্তিতে প্রাথমিক বণ্টন অনুযায়ী, সংরক্ষিত আসনগুলোর মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে একটি আসন পেতে পারে।

গত ১৩ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের নির্বাচিতদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী, গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। ইতোমধ্যে সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি সংসদে প্রতিনিধিত্বকারী দল ও স্বতন্ত্র প্রার্থীদের জোট করার বিষয়েও চিঠি দেওয়া হয়েছে। দল ও জোটগতভাবে সংরক্ষিত আসন সংখ্যা চূড়ান্ত হওয়ার পরই তফসিল ঘোষিত হতে যাচ্ছে।

এদিকে, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে প্রার্থীর মৃত্যু হওয়ায় স্থগিত হওয়া শেরপুর-৩ আসন এবং দুটি আসনে জয় পাওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনের নির্বাচন আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন ১২ মে

আপডেট সময় : ০৪:৩৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬