ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এনগুমোহার রেকর্ড ও সালাহর গোলে লিভারপুলের স্বস্তির জয়

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৯:৩১ অপরাহ্ন, রোববার, ১২ এপ্রিল ২০২৬
  • / 32

টানা হারের পর অবশেষে জয়ের ধারায় ফিরল লিভারপুল। শনিবার রাতে ফুলহ্যামকে হারিয়ে তিন ম্যাচ পর জয় পেয়েছে আর্নে স্লটের দল।

ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে লিভারপুলের জয় ২-১ গোলে। এই জয়ে শীর্ষ পাঁচে থেকে লিগ শেষ করার দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল অলরেডরা।

ম্যাচের ৩৬ মিনিটে কোনাকুনি শটে দারুণ এক গোল করেন ১৭ বছর বয়সী উইঙ্গার রিও এনগুমোহা। এর মাধ্যমে অ্যানফিল্ডে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে গোল করার রেকর্ড গড়লেন তিনি।

এর আগে গত আগস্টে ১৬ বছর বয়সে নিউক্যাসলের বিপক্ষে গোল করে ক্লাবের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার তালিকায় নাম লিখিয়েছিলেন তিনি।

চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ সালাহ। বক্সের ডান দিক থেকে বাম পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান এই মিশরীয় ফরোয়ার্ড।

৩৩ বছর বয়সী সালাহর অ্যানফিল্ডে এটি ১০৮তম লিগ গোল। প্রিমিয়ার লিগের ইতিহাসে একক ভেন্যুতে এর চেয়ে বেশি গোল আছে কেবল থিয়েরি অঁরির, হাইবারিতে (বর্তমান এমিরেটস স্টেডিয়াম) ১১৪ গোল।

৩২ ম্যাচ শেষে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রইল লিভারপুল। এক ম্যাচ কম খেলে ষষ্ঠ স্থানে থাকা চেলসির পয়েন্ট ৪৮।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে পিএসজিকে আতিথ্য দেবে লিভারপুল। প্রথম লেগে ২-০ গোলে হেরে পিছিয়ে রয়েছে অলরেডরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এনগুমোহার রেকর্ড ও সালাহর গোলে লিভারপুলের স্বস্তির জয়

আপডেট সময় : ১২:৫৯:৩১ অপরাহ্ন, রোববার, ১২ এপ্রিল ২০২৬