ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধ ‘শেষের পথে’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 55

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

সম্প্রচারিত ওই সাক্ষাৎকারের একটি অংশে প্রেসিডেন্ট ট্রাম্পকে বলতে শোনা যায়, তাঁর মতে এই যুদ্ধ শেষের খুব কাছাকাছি পৌঁছেছে। নিজের বক্তব্যের ওপর জোর দিয়ে তিনি আরও জানান, তিনি মনে করেন যুদ্ধটি শেষ হওয়ার একদম দ্বারপ্রান্তে রয়েছে।

তিনি বলেন, ‘যদি এখনই আমি ইরান থেকে সবকিছু গুটিয়ে নেই— তাহলে দেশ পুনর্গঠন করতে তাদের ২০ বছর লাগবে…এবং আমরা এখনও (অভিজান) শেষ করিনি। আমরা দেখব কী হয়। আমার মনে হয় তারা খুব তীব্রভাবে একটি চুক্তিতে আসতে চাইছে।’

এর আগে বার্তিরোমো ইনস্টাগ্রামে একটি ভিডিওতে বলেন, সাক্ষাৎকারে ট্রাম্প বারবার ইরান যুদ্ধ নিয়ে অতীত কাল ব্যবহার করছিলেন। তখন তিনি সরাসরি প্রশ্ন করেন, ‘যুদ্ধ কি শেষ?’ জবাবে তিনি জানান, ট্রাম্প তখন বলেন, ‘এটা শেষ।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরান যুদ্ধ ‘শেষের পথে’: ট্রাম্প

আপডেট সময় : ০২:০৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬