ঢাকা ০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধের মধ্যেও হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 70

চলতি বছরের হজ মৌসুম উপলক্ষ্যে ইরানি হাজিদের বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব। দেশটির হজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে আগত অতিথিদের নিরাপত্তা এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের সর্বোচ্চ আতিথেয়তা প্রদানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে রিয়াদ।

গত শুক্রবার সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, হাজিদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে ইবাদত পালনের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা এরই মধ্যে গ্রহণ করা হয়েছে।

ইরানের হজ সংক্রান্ত সংস্থার একটি প্রতিনিধিদল ইতোমধ্যে সৌদি আরবে অবস্থান করছেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দফায় ইরানি হাজিরা ২৫ এপ্রিল মদিনায় পৌঁছাবেন। সেখানে অবস্থানের পর তারা পূর্ণ নিরাপত্তা ও নিশ্চিন্ত পরিবেশে মক্কায় গিয়ে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

সৌদি কর্মকর্তারা বারবার আশ্বস্ত করেছেন যে, ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হাজিদের জন্য আবাসন, খাবার এবং যাতায়াতের সব মাধ্যম স্থল, রেল ও আকাশপথ প্রস্তুত রাখা হয়েছে।

এ বছর প্রায় ৩০ হাজার ইরানি নাগরিক হজে অংশ নিচ্ছেন বলে জানা গেছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের অনুমোদনেই এই হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তাসনিম নিউজ এজেন্সি ও সৌদি প্রেস এজেন্সির সংবাদ অনুযায়ী, ইরানি হাজিরা এক মাসের বেশি সময় সৌদি আরবে অবস্থান করবেন, যার মধ্যে অন্তত সাত দিন তারা মদিনায় অবস্থান করার সুযোগ পাবেন। মসজিদ আল-হারামের অতিথিদের যথাযথ মর্যাদা ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদানে সৌদি কর্তৃপক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যুদ্ধের মধ্যেও হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি

আপডেট সময় : ০১:১৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬