ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পরাজয়েই শুরু হলো বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / 72

কঠিন লক্ষ্যে বাংলাদেশের শুরুটা ছিল দারুণ। কিন্তু মাঝপথে খেই হারিয়ে চাপে পড়ে যায় তারা। সেখান থেকে হাল ধরে ঝড় তুললেন স্বর্ণা আক্তার। কিন্তু যথেষ্ট হলো না তা। পরাজয়েই শুরু হলো বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ২৫ রানে হারিয়েছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। আগে ব্যাট করে ৪ উইকেটে ১৬১ রানের পুঁজি পায় তারা। জবাবে ৭ উইকেটে ১৩৬ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।

বাংলাদেশের হয়ে একাই লড়াই করেন স্বর্ণা৷ ৪ চার ও ২ ছক্কায় ৪৫ বলে ৬০ রান করেন তরুণ অলরাউন্ডার। বাকিদের সহায়তা না পাওয়ায় বিফলেই যায় তার ফিফটি।

রান তাড়ায় ইতিবাচক শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার দোলা ও জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। দ্বিতীয় ওভারে অযোধ্যা বান্দারার বলে দুই চারের সঙ্গে ছক্কা মারেন দোলা। পরের ওভারে জয়িতার ব্যাট থেকে জোড়া চার।

মাত্র ৩.৩ ওভারে ৩৯ রান করে ফেলে বাংলাদেশ। ওই চতুর্থ ওভারেই চামারি আতাপাত্তুর বলে আউট হন ১২ বলে ১৬ রান করা জয়িতা।

সেখান থেকেই ধস নামে টপ-অর্ডারে। পরের দুই ওভারে ড্রেসিং রুমের পথ ধরেন দোলা (১৪ বলে ২৩), শারমিন আক্তার সুপ্তা (৫ বলে ১) ও নিগার সুলতানা জ্যোতি (২ বলে ০)।

পাওয়ার প্লের শেষ ১৫ বলে মাত্র ৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।

বিপর্যয় সামাল দিয়ে উইকেট পতন ঠেকিয়ে প্রতিরোধ গড়েন সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তার। কিন্তু রানের গতি একদমই বাড়াতে পারেননি তারা। ফলে বাড়তে থাকে রানের চাহিদা।

১৪তম ওভারে আতাপাত্তুর বলে বড় শট মারতে গিয়ে স্টাম্পড হন সোবহানা। ১৬ রান করতে ২৬ বল খেলেন মিডল-অর্ডার ব্যাটার। তার বিদায়ে ভাঙে ৫০ বলে ৩৯ রানের জুটি।

এরপর ঝড় তোলেন স্বর্ণা। তবে অন্য প্রান্ত থেকে সমর্থন পাননি তরুণ অলরাউন্ডার। ইনিংসের শেষ বলে রান আউট হওয়া স্বর্ণা খেলেন ৪৫ বলে ৬০ রানের ইনিংস। ৪ চারের সঙ্গে ২টি ছক্কা মারেন তিনি।

শ্রীলঙ্কার পক্ষে ২টি করে উইকেট নেন আতাপাত্তু, বান্দারা ও মালকি মাদারা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে সুলতানা খাতুনের বলে ড্রেসিং রুমের পথ ধরেন হাসিনি পেরেরা। চাপ সামলে দ্বিতীয় উইকেটে ৩২ বলে ৪২ রান যোগ করেন চামারি আতাপাত্তু ও ইমেশা দুলানি।

দশম ওভারে আবার আঘাত করে লঙ্কান অধিনায়ককে আউট করে জুটি ভাঙেন সুলতানা। ৪ চার ও ১ ছক্কায় ৩০ বলে ৩২ রান করেন আতাপাত্তু।

অধিনায়কের বিদায়ের পর পাল্টা আক্রমণ শুরু করেন দুলানি ও হার্শিতা মাধবী। দুজন মিলে মাত্র ৫৪ বলে ৮০ রানের জুটি গড়ে তোলেন। যা শ্রীলঙ্কাকে এনে বড় সংগ্রহের ভিত।

দুলানিকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলে এই জুটি থামান শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা নাহিদা আক্তার। ৭ চারে ৪০ বলে ৫৫ রান করেন দুলানি।

ইনিংসের শেষ বলে ড্রেসিং রুমে ফেরার আগে মাধবীর ব্যাট থেকে আসে ৫ চার ও ২ ছক্কায় মাত্র ৩৫ বলে ৬১ রান।

বাংলাদেশের পক্ষে ২৯ রানে ২ উইকেট নেন সুলতানা। নাহিদা ও মারুফা আক্তারের শিকার ১টি করে উইকেট।

একই মাঠে বৃহস্পতিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পরাজয়েই শুরু হলো বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ

আপডেট সময় : ১০:৪৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬