লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ২১ বাংলাদেশি

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:৪১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / 89
আফ্রিকার দেশ লিবিয়া থেকে আরও ২১ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত আনা হচ্ছে। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ, লিবিয়া কর্তৃপক্ষের সহযোগিতা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় তাদের প্রত্যাবাসন সম্পন্ন হচ্ছে।
বুধবার (২৯ এপ্রিল) ভোর ৫টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছাবেন বলে দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে।
দূতাবাস সূত্রে জানা যায়, প্রত্যাবাসিতদের মধ্যে ২০ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। এছাড়া একজন নাগরিক ত্রিপলীর একটি বিপদগ্রস্ত পরিস্থিতি থেকে উদ্ধার হয়ে দেশে ফিরছেন।
প্রত্যাবাসন কার্যক্রমে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এসব বাংলাদেশিকে নিরাপদে দেশে ফেরানো সম্ভব হয়েছে।
ট্যাগস :
লিবিয়া





















