ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে একদিনে ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 52

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ২৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মারা যাওয়াদের মধ্যে হামে দু’জন এবং বাকি চারজন লক্ষণ নিয়ে মারা গেছে। মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, সারাদেশে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। সন্দেহজনক হামের লক্ষণ নিয়ে মারা গেছে ২৬৩ জন।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ঢাকায় ১২৭ জনের মৃত্যু হয়েছে, আর ৭১ জন রাজশাহী বিভাগে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫৯ জন হাম আক্রান্ত হয়েছে। এ সময় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে ১ হাজার ১৮৬ জন; যাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৯ জন।

একইসময়ে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ৪১৭ জন ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালগুলোয়। সবচেয়ে কম ৫ জন ভর্তি হয়েছে রংপুর।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪২ হাজার ৯৭৯ জন। এদের মধ্যে ৫ ৭২৬ জনের হাম শনাক্ত হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হাম ও উপসর্গে একদিনে ৬ জনের মৃত্যু

আপডেট সময় : ১১:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬